• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফের পাল্টাপাল্টি কর্মসূচি: ডিএমপি’র বিশেষ নজরে বিএনপি

প্রকাশ: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:০৩
আপডেট: মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ৬:০৩

26651780 E797 4BAC 9D2C B88BCC6CEE41

ফের পাল্টাপাল্টি কর্মসূচি: ডিএমপি’র বিশেষ নজরে বিএনপি

নিউজ ডেস্ক

ক’দিন আগেই যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া’র বাংলাদেশে অতি গুরুত্বপূর্ণ সফরকালে ১২ জুলাই একই দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং দীর্ঘদিন ধরে মসনদের বাহিরে থাকা বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করে।

সেদিনের ঘোষণাকৃত যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৮ জুলাই) পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। অপরদিকে, ১৩ জুলাই কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে মহানগর ও সহযোগী সংগঠনের এক বৈঠকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি ঠিক করে দলটি, যা পালিত হবে একই দিনে। আওয়ামী লীগ নিয়ে কোন ধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কায় না থাকলেও বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি নজরদারি বাড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) রাজধানীর গাবতলী থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। এছাড়া, এদিন দেশের সব জেলা ও মহানগরেও একই কর্মসূচি পালিত হবে। কর্মসূচি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোভাযাত্রা করবে। এতে নেতৃত্ব দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিতি থাকবেন কেন্দ্রীয় নেতারা। একই দিন রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের প্রতিটি জেলায় অনুরূপ কর্মসূচি থাকবে। তবে এসব শোভাযাত্রার সময় ও স্থান স্থানীয় নেতারা ঠিক করবেন।

ডিএমপি’র এক ঊর্ধ্বতন কর্মকর্তা এমন তথ্য নিশ্চিত করে ব্রেকিংনিউজকে বলেছেন, এই বিশেষ নজরদারি ও ব্যবস্থা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র পদযাত্রা কেন্দ্র করে উসকানির মাধ্যমে সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোন অপপ্রয়াস প্রতিহত করতে।

ঊর্ধ্বতন ওই কর্মকর্তা আরও বলেছেন, বিএনপির পদযাত্রার সময় ডিএমপির প্রত্যেক সদস্যকে নিজেদের নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার করার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে দায়িত্ব পালনের সময় মাঠ পর্যায়ের সদস্যদের সশস্ত্র হয়ে নিজেদের নিরাপত্তার বিষয় পর্যবেক্ষণ করে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে ডিএমপির অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ব্রেকিংনিউজকে বলেন, বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজেদের নিরাপত্তার বিষয় নিশ্চিত করে সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তায় কাজ করবে।

এছাড়া, গেল ১২ জুলাই বিএনপির সমাবেশ এবং বায়তুল মোকাররম এলাকায় আওয়ামী লীগের সমাবেশের কারণে রাজধানীজুড়ে ছিল তীব্র গণপরিবহন সংকট। বড় ২ দলের এদিনের কর্মসূচির কারণে আবারও ভোগান্তিতে পড়তে হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান চৌধুরী বলেন, এরকম দিনগুলোতে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। পরিবহন ব্যবস্থাপনা যাতে সুষ্ঠু থাকে সে বিষয়ে আমরা বিশেষ নজর রাখবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com