• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফ্যাসিবাদবিরোধীরা ভেঙে যাওয়ায় ওই শক্তি এত বড় সাহস পেল: মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১:৪৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১:৪৮

965236

ফ্যাসিবাদবিরোধীরা ভেঙে যাওয়ায় ওই শক্তি এত বড় সাহস পেল: মান্না

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জে ঢুকেইনি, তার আগে পুলিশ ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার আগে এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আক্রমণ করা হয়েছে, তার গাড়িকে- কারা করেছে এটা সবাই জানে। ওই শক্তি ফিরে আসবার জন্য জান দিয়ে দিচ্ছে। ওই শক্তি এত বড় সাহস পেল, কারণ যেহেতু দেখছে যে যারা তাদেরকে উৎখাত করেছিল, তারা তো এখন ভেঙে যাচ্ছে। এখন এর মধ্যে ঢুকলেই একটা কিছু করা যাবে।

বুধবার (১৬ জুলাই) দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কথা বলছি। এদের যে অবদান অতীতের সরকারকে ক্ষমতা থেকে সরাবার ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে, এটা জাতি স্বীকার করবে সবসময়, অস্বীকার করার জায়গা নাই। কিন্তু তারপর থেকে তারা যা করছেন, সেটা নিয়ে অনেক প্রশ্ন করা যেতে পারে।

প্রকাশ্যে প্রশ্নগুলো তুলি না, কারণ আমি চাই যে তারা সঠিক পথে থাকুক। এই তরুণ শক্তি, যুবশক্তি দেশের কাজে লাগুক।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com