• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বনানীতে বিএনপির মশাল মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ১০:৫৬
আপডেট: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩ ১০:৫৬

978789 3

বনানীতে বিএনপির মশাল মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের একদফা ও দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা আগামীকালের ২৪ ঘণ্টার অবরোধ সফলে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

অষ্টম ধাপের অবরোধ ও বৃহস্পতিবারের হরতাল সফলে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বনানী-কাকলী মোড় মেইনরোড আটকিয়ে মশাল মিছিল করা হয়।

এতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, মো. সুরুজ মণ্ডল, মেহেরাব আহমেদ, মাহবুব মাহি, আলী হাওলাদার।

যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মশিউর রহমান মামুন, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, এমএম মারুফুল ইসলাম, রাকিবুল হাসান পলাশ (অয়ন), মৃধা মো. মাসুদ রানা, সহসাধারণ সম্পাদক মো. মিনহাজুল আবেদীন নান্নু, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, আব্দুল্লাহ আল মামুন কাওসার, শেখ মোহাম্মদ নুরুল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম পিংকন, তানভীর আল হাদী, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক মামুন, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জি এম ফখরুল হাসান, অর্থ সম্পাদক রিয়াজ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল হাসান বাপ্পী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তানভীর আহমেদ তানু, সহআপ্যায়ন সম্পাদক ফকির ইব্রাহীম, কেন্দ্রীয় সদস্য কাজী আজহার হোসেনসহ কেন্দ্রীয় এবং অন্যান্য ইউনিটের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com