• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বনানীতে হামলাকারীরা সবাই আ.লীগের নেতাকর্মী : হিরো আলম

প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৭:১২
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩ ৭:১২

966689 16

বনানীতে হামলাকারীরা সবাই আ.লীগের নেতাকর্মী : হিরো আলম

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে হামলার ঘটনায় গ্রেপ্তার সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন হিরো আলম ওরফে আশরাফুল আলম।

মঙ্গলবার (২২ আগস্ট) ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি।

ডিবি কার্যালয় থেকে বেরিয়ে হিরো আলম বলেন, ‘নির্বাচনের দিন আমার ওপর যে হামলা হয়েছিল, এতে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। যারা হামলা চালিয়েছে সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের সবার জবানবন্দি নেওয়া হয়েছে। এরা গোপালগঞ্জ, বরিশাল ও বনানীর নেতাকর্মী।’

আওয়ামী লীগের নেতাদের ইশারায় হামলা হয়েছে দাবি করে হিরো আলম বলনে, ‘এই সরকারের অধীনে আর জাতীয় নির্বাচন করব না। প্রশ্নই আসে না।

নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়োগ করেছে। আজ ডিবি কার্যালয়ে তারই প্রমাণ হয়েছে।’

উপনির্বাচনের দিন হামলার ঘটনায় রাজধানীর বনানী থানায় মামলা করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ। মামলায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
প্রসঙ্গত, ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। গত ১৭ জুলাই নির্বাচনের দিন দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলা চালায় কিছু লোক। মারতে মারতে তাকে বনানী বি-ব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com