• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্তমান কর্তৃত্ববাদী শাসন দেশের সমস্ত মানুষের ভবিষ্যৎকে নষ্ট করছে : সাকি

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১১:১৫
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ১১:১৫

96663636

বর্তমান কর্তৃত্ববাদী শাসন দেশের সমস্ত মানুষের ভবিষ্যৎকে নষ্ট করছে : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘বর্তমান কর্তৃত্ববাদী শাসন দেশের সমস্ত মানুষের ভবিষ্যৎকে নষ্ট করছে। ছাত্রদের ভবিষ্যৎও নষ্ট করছে। বাংলাদেশে গণমানুষের যে কোনো সংগ্রামে এ দেশের ছাত্রসমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা আছে। বর্তমানে জনগণের ভোটাধিকার, শিক্ষা ও কাজের দাবিতেও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। বাংলাদেশকে যদি আমরা গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে না পারি, তা আমাদের সবার ভবিষ্যৎকে নষ্ট করবে।’

শহীদ আসাদ দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে এই সময়ে আসাদ আমাদের সামনে অনেক বেশি প্রাসঙ্গিকতা নিয়ে হাজির হয়েছেন। যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাদসহ ত্রিশ লাখ মানুষ প্রাণ দিয়েছেন সেই বাংলাদেশকে বর্তমান সরকার খাদের কিনারায় নিয়ে গেছে। দুর্নীতি-লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভয়াবহ খাদের মাঝে পড়েছে। জনগণের ভোটাধিকার না থাকায় তারা ন্যূনতম জবাবদিহিতার মধ্যে আসছে না।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহসাধারণ সম্পাদক ইলিয়াস জামান, ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক আল আমিন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরমানুল হকসহ ছাত্র নেতারা।

সমাবেশ শেষে একটি মিছিল টিএসসি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতিরপুলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com