• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে চলে যেতেই হবে : জমির উদ্দিন সরকার

প্রকাশ: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ৮:৫০
আপডেট: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ ৮:৫০

96663698 13

বর্তমান সরকারকে ক্ষমতা থেকে চলে যেতেই হবে : জমির উদ্দিন সরকার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, এবার অবাধ নির্বাচন দিতে হবে। অবশ্যই ফেয়ার ইলেকশন দিতে হবে এবং বর্তমান সরকারকে ক্ষমতা থেকে চলে যেতেই হবে। আমার ৯১ বছরের অভিজ্ঞতার আলোকে বলবো- ‘বিএনপি ইজ কামিং টু পাওয়ার’। এরপর ইনশাআল্লাহ বাংলাদেশের সব সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশ আবারো ইমার্জিং টাইগার হিসেবে এগিয়ে যাবে। আজ রোববার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক এই আলোচনা সভা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, সুপ্রিম কোর্ট ইউনিটের আবদুল জাব্বার ভুঁইয়া, কামরুল ইসলাম সজল, ঢাকা বার ইউনিটের মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশে ‘জনগনের সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠা করতে আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের প্রত্যাশা যে, এদেশে সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। এদেশ কারো পৈত্রিক সম্পত্তি নয়, ব্যক্তি সম্পত্তি নয়। এটা মানুষের সম্পত্তি। এদেশের মানুষ এটার জন্য লড়াই করেছে। এখানে যা ইচ্ছা তাই করে কেউ পার পেয়ে যাবে, চলে যাবে তা হতে পারে না। আমাদেরকে সেখানে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে।

মির্জা ফখরুল বলেন, আজকে তথাকথিত উন্নয়নের কথা বলে লুটপাট চলছে। মেগা প্রজেক্ট দিয়ে দিয়ে মেগা দুর্নীতি চলছে এবং সুপরিকল্পিতভাবে শুধু কথার জোরে, আমাদের দেশে একটা কথা আছে- চাপার জোর। যাদের জোর বেশি তাদের চাপার জোর, এই চাপার জোরে তারা নাকী এখন অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে ফেলেছে। যেদেশের এখনো ৪২ শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, খেতে পায় না দুই বেলা দুই মুঠো ভালো খেতে পায় না সেই দেশে নাকী উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি বলতে চাই, এ দেশটা আমাদের। এ দেশে গণতন্ত্র আমরা নিয়ে এসেছি, আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে হবে, আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, সেই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। এই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আমাদেরকেই উন্নত করতে হবে। আমাদেরকে পথ দেখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদেরকে পথ দেখিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এখন সেই সুদূর থেকে দিনরাত পরিশ্রম করে যিনি আমাদেরকে পথ দেখাচ্ছেন একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ উন্নত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মান করবার সেই যুদ্ধকে আমাদেরকেই সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের উপরে দেশের জাতির অনেক আশা, অনেক আকাংখা। এখানে ব্যারিস্টার শাহজাহান ওমর বলেছেন, সভ্যতার সময়ে যুগে যুগে পরিবর্তনে আপনাদের ভূমিকা ছিলো অসাধারণ, এই বাংলাদেশেই বহু আইনজীবী আছেন ছিলেন যারা অবস্থার পরিবর্তন করেছেন, সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। আজকে সময় চায়, আজকে যুগ চাচ্ছে, জাতি চাচ্ছে যে, আপনারা এগিয়ে আসুন। সামনে এগিয়ে এসে সামনে থেকে নেতৃত্ব দেন। এটা আমাদের প্রত্যাশা, জনগনের প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি যখনই কারাগারে গেছি, আপনারা আমাকে বের করতে সর্বশক্তি নিয়োগ করেছেন। আমাদের যত নেতা-কর্মী কারাগারে গেছেন তাদেরকে সকলকে কারাগার থেকে আইনের মাধ্যমে বের করে নিয়ে আসার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করেছেন, করে চলেছেন এখনো। সেজন্য আমি আপনাদের প্রতি কতৃজ্ঞ।

বিএনপি ঘোষিত ২৭ দফা রুপরেখাটি আইনজীবীদের আরো ভালোভাবে পর্যালোচনা করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com