• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হচ্ছে না ঢাকায়

প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৫:৪৮
আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫ ৫:৪৮

965820

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ হচ্ছে না ঢাকায়

জনতার আওয়াজ ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আফগানিস্তানের। আগামী ১৮ নভেম্বর মায়ানমারে বিপক্ষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি খেলার কথা ছিল আফগানদের। তবে মায়ানমার নাকি বাংলাদেশে আসতে রাজি নয়।

তাই আফগানিস্তানও আর বাংলাদেশে আসছে না।

তারা না আসায় বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা গেছে ভেস্তে। আফগানদের বিপক্ষে ১৩ নভেম্বর প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। একই দিনে প্রীতি ম্যাচের জন্য তাই নতুন প্রতিপক্ষ খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সেই দলটা নেপাল হচ্ছে, এটা নিশ্চিত করেছেন বাফুফের নির্বাহী সদস্য এবং কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।

বাংলাদেশের একটি অনলাইন গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমাদের তারা (আফগানিস্তান) জানিয়েছে যে বাংলাদেশে খেলতে আসবে না। কারণ হিসেবে বলেছে মায়ানমার এখানে আসতে চাচ্ছে না। তবে প্রীতি ম্যাচ খেলতে নেপাল আসছে, এটা ফাইনাল।’
প্রস্তুতি ম্যাচের কয়েক দিন পরেই মূল লড়াইয়ে নামবে বাংলাদেশ।

আগামী ১৮ নভেম্বর ঢাকায় এশিয়ান বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মুখোমুখি হবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। মূল পর্বে খেলার স্বপ্ন ইতিমধ্যে অবশ্য শেষ হয়েছে বাংলাদেশের। ৪ ম্যাচে ২ হার ও ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে তিন নম্বরে আছে বাংলাদেশ। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং। সমান পয়েন্ট অবশ্য সিঙ্গাপুরেরও।

তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com