• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫ ৩:১৩
আপডেট: বুধবার, ২ জুলাই, ২০২৫ ৩:১৩

96666629

বিএনপির অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনায় মির্জা ফখরুলের প্রতিবাদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত অনুষ্ঠানের একজন উপস্থাপক এক সাংবাদিককে নিয়ে তীব্র সমালোচনা হয়েছে। ওই সাংবাদিককে স্বৈরাচারের দোসর আখ্যা দেওয়ায় এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ জুলাই) মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ প্রতিবাদ জানান।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‌‘সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক ও লেখক এহসান মাহমুদকে নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালাচ্ছে। পতিত স্বৈরাচারের আমলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২০২৩ সালের জুলাইয়ে ফ্যাসিস্ট সরকারের চাপে চাকরিচ্যুত হয়েছিলেন এহসান মাহমুদ।’

তিনি আরও বলেন, ‌‘আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন নির্যাতনের মুখে পড়লে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে। সেই সময়ে সুইডেন ভিত্তিক সংবাদ সংস্থা নেত্র নিউজ এহসান মাহমুদকে চাকরি দিয়ে এবং নিরাপত্তার নিশ্চয়তা দিলে তখন তাকে দেশান্তরী হতে হয়নি।’

এহসান মাহমুদ জুলাই আগস্টের আন্দোলনের আগেও গণতান্ত্রিক লড়াইয়ে, রাজপথে উপস্থিত থাকার পাশাপাশি সভা-সেমিনারের আয়োজনের উদ্যোক্তাও ছিলেন বলে জানান ফখরুল।

তিনি বলেন, ‘এহসান মাহমুদ জুলাই আগস্টে স্বৈরাচারবিরোধী আন্দোলনে লেখালেখি ও রাজপথে সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে পরিকল্পিত এই প্রচারণার নিন্দা ও প্রতিবাদ জানাই।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com