• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির শোক র‌্যালি শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৪:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ৪:৪৯

985547

বিএনপির শোক র‌্যালি শুরু

নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে লক্ষ্মীপুর জেলা বিএনপির পদযাত্রায় কৃষকদল নেতা সজিব হোসেনকে হত্যার অভিযোগে বিএনপির আহ্বানে শোক র‌্যালি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। কাকরাইল, ফকিরাপুল মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে র‌্যালিটি শেষ হবে।

শোক র‌্যালিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ অংশগ্রহণ করছেন বিএনপি ও এর অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com