• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির সবাই নির্বাচন করতে চায়: তথ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৫:৩২
আপডেট: সোমবার, ৩১ জুলাই, ২০২৩ ৫:৩২

96666785 1

বিএনপির সবাই নির্বাচন করতে চায়: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

বিএনপির সবাই নির্বাচন করতে চায়, সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে বহিঃপ্রকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৩১ জুলাই) দুপুরে সচিবালয়ে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের কিছু সদস্য অংশ নিতে পারে বলে পর্যবেক্ষকরা বলেছেন। এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপির সব নেতারাই নির্বাচন করতে চান। অথচ দলটি তাদের সদস্যদের ইউনিয়ন পরিষদের সদস্য পদেও নির্বাচন করতে দিচ্ছে না। সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচনও করতে দিচ্ছে না। আগামী নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ না করেন, তাহলে বহু উকিল আব্দুস সাত্তার দলটি থেকে বেরিয়ে আসবে।

এর আগে পর্যবেক্ষক টেলি এল ইসলে বলেন, আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের উত্তরাঞ্চলে গাইবান্ধায় একটি ঘটনায় নির্বাচন বাতিল করে দিয়েছিল কমিশন। সরকার জোরালোভাবে যার বিরোধিতা করেছে। কিন্তু নির্বাচন কমিশন সরকার ও ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং তারা বিজয়ী হয়েছে। তারা সরকার কিংবা ক্ষমতাসীন দলকে ভয় পায় না। সরকারি দলের বিরোধীতার পরেও বেশ কয়েকটি ঘটনায় তারা বিজয়ী হয়েছে। আমরা মনে করি, অতীতের মতোই সরকারি যেকোন পদক্ষেপ সাহসের সঙ্গে মোকাবেলা করতে পারবে নির্বাচন কমিশন।

যুক্তরাষ্ট্রের টেনেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, আমি সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জাপান থেকে আমরা তিন প্রতিনিধি এসেছি। এই তিন দেশই বাংলাদেশের বন্ধু ও উন্নয়ন সহযোগী। কাজেই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে তাতে আমাদেরও স্বার্থ রয়েছে। আমরা সবাইকে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছি। বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না-ও করে, তবে দলটির অনেক সদস্য বলেছেন, তারা নির্বাচনে অংশ নেবে।

বিএনপির সেই সদস্য কারা, জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি তাদের নাম বলতে পারবো না। আমরা গোপনীয়ভাবে অনেক কিছু করি, যা আপনারা বুঝতে পারবেন না। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর সংবিধান অনুসারে পুলিশ বিভাগসহ নির্বাচনসংশ্লিষ্ট সব বিভাগের নিয়ন্ত্রণ চলে যাবে নির্বাচন কমিশনের হাতে। যে কারণে ক্ষমতাসীন সরকার কোনো পুলিশ কর্মকর্তাকে বরখাস্তও করতে পারবে না, পদায়নও করতে পারবে না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com