• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৯:৩৬
আপডেট: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ৯:৩৬

bnp

বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জেলা বিএনপির সভাপতি নিপুণ রায়সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এই আদেশ দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর।

রবিবার (৪ ডিসেম্বর) এই পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হয়। রমনা থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলার শুনানির দিন ধার্য ছিলো। কিন্তু আসামিরা হাজিরা না দিয়ে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন। আদালত আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। সমাবেশ শেষে তারা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর অতর্কিত আক্রমণ করে ও মিছিল বের করে মৎস্য ভবন মোড়ে এলে সেখানে কর্মরত পুলিশ সদস্যরা মিছিলে বাধা দেন। ওই সময় আসামিরা শাহবাগের দিকে যেতে থাকে। ওই অবৈধ উচ্ছৃঙ্খল জনতাকে নিবৃত্ত ও ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।

গতকাল (শনিবার) রাজশাহীতে বিএনপির গণসমাবেশ থেকে ঢাকায় ফেরার পথে আমিন বাজার থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com