• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ৪:৫৬
আপডেট: বুধবার, ২৪ আগস্ট, ২০২২ ৪:৫৬

96333023

বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

আজ ২৪ আগস্ট ২০২২, বেলা ১ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি’র সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিববৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি’র আহবায়ক ও সদস্য সচিববৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি/আহবায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দ উপস্থিত ছিলেন।
যৌথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সর্বসম্মতিক্রমে নিন্ম বর্ণিত কর্মসূচি গৃহীত হয় —
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি-
১। ১লা সেপ্টেম্বর ২০২২, বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে ভোর ৬ টায় দলীয় পতাকা উত্তোলন করা হবে।
২। বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১লা সেপ্টেম্বর ২০২২, বেলা ১২ টায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর শেরেবাংলা নগরস্থ মাজারে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন।
৩। ঐদিন বেলা ৩ টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হবে। র‌্যালীতে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
৪। দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোষ্টার প্রকাশিত হয়েছে এবং ক্রোড়পত্র প্রকাশিত হবে।
৫। বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ০২ সেপ্টেম্বর ২০২২ তারিখে রাজধানীর গুলিস্তানস্থ মহানগর নাট্যমঞ্চে বেলা ২-৩০ টায় বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপি’র জাতীয় ও কেন্দ্রীয় নেতৃবন্দসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করবেন।
৬। অনুরুপভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ সকল ইউনিট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করবে। স্থানীয় সুবিধানুযায়ী আলোচনা সভা, র‌্যালী ইত্যাদি কর্মসূচি পালনে তারা উদ্যোগ গ্রহণ করবেন।
৩০ আগস্ট গুমের শিকার ব্যাক্তিদের স্মরণে
আন্তর্জাতিক দিবস উপলক্ষে কর্মসূচি —
আগামী ৩০ আগস্ট ২০২২, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে ঐদিন সারাদেশে জেলা ও মহানগরে মানববন্ধন অনুষ্ঠিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com