• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি-গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক এ সপ্তাহে

প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৬:৫৬
আপডেট: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২ ৬:৫৬

9660254

বিএনপি-গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির বৈঠক এ সপ্তাহে

যুগপৎ কর্মসূচি গড়ে তোলার লক্ষ্যে এ সপ্তাহেই বৈঠকে বসছে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের সমন্বিত লিয়াজোঁ কমিটি। আগামী ২২-২৩ ডিসেম্বর যেকোনও দিন এ বৈঠক হওয়ার কথা রয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না।

মাহমুদুর রহমান মান্না জানান, এ সপ্তাহেই বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের সমন্বিত লিয়াজোঁ কমিটি বৈঠক করবে। ২২-২৩ ডিসেম্বর বৈঠক হবে।

তিনি বলেন, ‘এই রূপরেখার ভিত্তিতে যুগপৎ আন্দোলন হবে। তা না হলে আমরা হইচই করলাম, সরকার চলে গেলো। ভোট হলো, এসবই হবে।’

বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য এই কমিটিতে থাকবেন। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সাত জনের নাম দেওয়া হয়েছে। তারাও লিয়াজোঁ কমিটিতে থাকবেন।

এছাড়া, বিএনপির বিলুপ্ত ২০ দলীয় জোটের শরিকদের সমন্বয় করবেন নজরুল ইসলাম খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com