• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়: নানক

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ৯:০৮
আপডেট: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ৯:০৮

96663 1

বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়: নানক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা ১৩ আসনের মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে উর্দুভাষীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সুখী সমৃদ্ধ দেশে পরিনত হয়েছে। আর জনগণের প্রতি যাদের কোনো দায়িত্ব-কর্তব্য নেই, সে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ইফতার পার্টি বর্জন করে সেই অর্থ গরীব-দুঃখী মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। তখন বিএনপি নেতাকর্মীরা ইফতার পার্টির নামে জনগণের সঙ্গে তামাশা শুরু করেছে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের কারণে মানুষ যখন কিছুটা অসুবিধায় ভুগছে তখন এই আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে একটি করে সুলভমূল্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে। যাতে করে রমজানে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের ঘরে পৌছনো যায়। বাহিরের বাজারে গরুর মাংস ৭০০-৮০০ টাকা হলেও এসব বাজারে তা পাওয়া যাচ্ছে মাত্র ৬৫০ টাকায়। নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিস তুলমূলক কম দামে মানুষকে সরবরাহ করা হচ্ছে। রমজান জুড়ে এই আসনের মানুষ সমস্ত সুবিধা পাবেন।

বিহারীদের উদ্দেশ্যে স্থানীয় এমপি নানক বলেন, আপনাদের পুনর্বাসনের যে ওয়াদা আমি দিয়েছিলাম, আমাদের প্রধানমন্ত্রী শিগগিরই আপনাদের পুনর্বাসন করবেন ইনশাল্লাহ।

ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগণের জন্য। জনগণের সকল প্রয়োজনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা পাশে থাকে। প্রধানমন্ত্রীর উপহার জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া উচিত। যদিও আমরা সেটা সঠিকভাবে করতে না পারি তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে যারা এসেছেন আপনারা এই উপহারের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাইবেন, আমাদের এটাই চাওয়া।

এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, উত্তর সিটির ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নূর ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com