• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নয় সরকারী দলের লোক বিদেশে পালাচ্ছে: রিজভী

প্রকাশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ২:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ ২:৩৭

966663

বিএনপি নয় সরকারী দলের লোক বিদেশে পালাচ্ছে: রিজভী

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব শ্রাবণের বৃষ্টির ধারার মতো অর্নগল মিথ্যা কথা বলছেন। তিনি (ওবায়দুল কা‌দের) বলেছেন বিএনপির নেতারা নাকি অনেকেই হতাশ ও ক্লান্ত। অনেকেই নাকি দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। অনেকেই তো বিদেশে চলে যাচ্ছে আমরা জানি সেটা তো সরকারি দলের লোকেরা। আপনি ওবায়দুল কাদের যাবেন কিন্তু আপনি বলেন না। আপনার মিথ্যা কথা বলার অভ্যাস হয়ে গেছে। এটা জন্মগত অভ্যাস কিনা আমরা জানি না।

বৃহস্পতিবার (২ মে) রাজধানীর বাড্ডায় তীব্র দাবদাহে অতিষ্ঠ নগরীর পথচারীদের মাঝে বাড্ডা থানার ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী ব‌লেন, বেসিক ব্যাংকসহ ব্যাংক লুট করে, হলমার্ক কেলঙ্কোরি করে, পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভার নির্মাণের নামে টাকা লুটপাট করে সে টাকা তারা বিদেশে পাচার করেছে। তারা মালয়েশিয়া, কানাডা, অস্ট্রেলিয়ায় সেকেন্ড হোম তৈরি করে তাদের স্ত্রী-সন্তানদের, আত্মীয়স্বজনদের সেখানে পাঠিয়ে দিচ্ছে। তিনি বলেন, আমরাতো আছি জেলে আসা যাওয়ার মধ্যে। শত নিপীড়নেও রাজপথে কর্মসূচি অব্যাহত রেখেছি। আমরা কোন জুলুম নির্যাতনের কাছে মাথানত করবো না।

তিনি বলেন, শত নিপীড়নেও বিএনপি নেতারা রাজপথে আছে এবং সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে।

বিএনপির সিনিয়র নেতা আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ দরিদ্র অনেকের বাসায় এসি নেই। অনেকের বাসায় ফ্যান পর্যন্ত নেই। এই দরিদ্র শ্রমজীবী মানুষ, কর্মজীবী মানুষ তারা কি করে বাঁচবে? খরা, তীব্র গরম মনে হচ্ছে আগুনের স্রোত ধারা বয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে পূর্ব প্রস্তুতি থাকা দরকার ছিল কিন্তু এই সরকার তা নেইনি। তারা এটা মনে করে না যে আমাদের পূর্ব প্রস্তুতি থাকা দরকার।

তিনি বলেন, এই যে তীব্র গরমের একমাস হয়ে গেল শ্রমজীবী মানুষের জন্য সরকারের একটা পদক্ষেপ থাকার দরকার ছিল। এই গরমের কারণে মানুষের নানা ধরনের রোগ হতে পারে। শ্রমজীবী মানুষের কাজের সময় ভিন্ন করা যেত। এখন ফজরের আজান হয় পাঁচটার সময় যদি ছয়টা থেকে দশটা পর্যন্ত এবং চারটা থেকে ছয়টা বা সাতটা পর্যন্ত করা যেত তাহলে এই শ্রমজীবী মানুষ, নির্মাণ শ্রমিক এরা বাঁচতে পারতো। শুধু তারা নয় অনেক মানুষ এই রৌদ্রের তাপ থেকে বাঁচতে পারতো। কিন্তু এসব পদক্ষেপ এই সরকার নেয়নি।

বিএনপি’র এই মুখপাত্র বলেন, কি বিভৎস অবস্থার মধ্য দিয়ে দিন কাটছে। গরু উৎপাদনে সেইজ লাগে সে পানি পাচ্ছে না। দিনাজপুর, ঠাকুরগা ও পঞ্চগড়ে ডিব টিউবয়েল থেকে পানি উঠছে না। এসবের তো অল্টারনেটিভ ব্যবস্থা করা যায়। এসব ব্যবস্থা জিয়াউর রহমান করেছিলেন। খাল কেটে ছিলেন নানা ধরনের পদক্ষেপ নিয়েছিলেন সেসব বন্ধ করে দিয়েছে শেখ হাসিনা। জিয়াউর রহমান যা করে গেছেন তার বিপরীত এরা করেছে সে ক্ষেত্রে জনগণের ক্ষতি হলেও তাদের কিছু যায় আসে না।

রিজভী আহমেদ বলেন, গতকাল ওবায়দুল কাদের বলেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের অনেক কিছু দিয়েছে। কি দিয়েছেন আপনারা? রানা প্লাজার কথা মনে নাই? এক হাজার একশ শ্রমিক ওই বিল্ডিং এর নিচে চাপা পড়ে মারা গেল এই কথা তো ওবায়দুল কাদের সাহেব বললেন না। ওই রানা প্লাজার রানাকে? সে হচ্ছে যুবলীগের নেতা। শ্রমিকরা তাদের ন্যায্য দাবিতে, বেতনের দাবিতে, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে গেলে ৪জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। শ্রমিক নেতা আমিনুল হককে পুলিশ গুলি করে হত্যা করেছে। তাজরিন গার্মেন্টসে ১০০ শ্রমিক প্রাণ হারালো। আপনারা শ্রমিকদের চাপা দিয়ে মেরে ফেলেছেন শ্রমিকদের জন্য কিছুই করেননি।

এ সময় তিনি দেশের সকল জনগণকে আহ্বান জানিয়ে বলেন, যারা অপরাধ করে তাদের সাথে থাকলে তারাও অপরাধী। বিএনপি ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করেছে এই উপজেলা নির্বাচনও বর্জন করছে। এই ডামি নির্বাচন বর্জন করতে হবে। এটা ডাকাতদের নির্বাচন। সরিষা বাড়িতে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা দিয়েছে এখানে অন্য কেউ দাঁড়াতে পারবেনা। অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থী যারা তারা শূন্য ভোটারের প্রার্থিহীন নির্বাচন করতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় এই উপজেলা নির্বাচন বর্জনের জন্য দেশের জনগণকে আহবান করবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, সহ-অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুগ্ম আহ্বায়ক এমডি আব্দুল, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত আলী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com