• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়: চিফ হুইপ

প্রকাশ: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:২৯
আপডেট: রবিবার, ২২ মার্চ, ২০২৬ ৫:২৯

965920 12

বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়: চিফ হুইপ

বরগুনা প্রতিনিধি
ছবি প্রতিনিধি
বরগুনায় ক্রোক খাল ও শাখা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা ২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মণি বলেছেন, বিএনপি সরকার দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে চায়, যাতে দেশের মানুষ বিদেশে কাজ করলেও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে। দেশের সম্পদ বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (২২ মার্চ) বেলা ১১টায় বরগুনায় ক্রোক খাল ও শাখা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম মণি বলেন, বরগুনায় একটি ইকোনমিক জোন স্থাপন করা গেলে এ অঞ্চলের আমূল পরিবর্তন সম্ভব। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ৩২ লাখ কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে, যা দিয়ে দেশের সাতটি বাজেট করা যেত।

তিনি আরও বলেন, বরগুনার সব খাল পর্যায়ক্রমে পুনঃখনন করা হবে। খাল খননের মাধ্যমে কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কৃষকরা এখন এক ফসলি জমিতে তিনটি ফসল ফলাতে পারবেন, যা কৃষি উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিফ হুইপ বলেন, এ অঞ্চলের যুবসমাজকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে তারা স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।

অনুষ্ঠানে বরগুনা ১ আসনের সংসদ সদস্য মো. অলি উল্লাহ, বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার, পুলিশ সুপার কুদরাত ই খুদা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধান, জেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন, জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীনসহ জেলার অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com