• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিকাল নাগাদ পদ্মা সেতুর আয় দাড়াবে ৮০০ কোটি: কাদের

প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩ ১:৫৫
আপডেট: রবিবার, ২৫ জুন, ২০২৩ ১:৫৫

96663 8

বিকাল নাগাদ পদ্মা সেতুর আয় দাড়াবে ৮০০ কোটি: কাদের

ডেস্ক নিউজ
আজ (রবিবার) বিকাল নাগাদ পদ্মা সেতুর আয় ৮০০ কোটিতে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুর এক বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতুতে চলাচল করার জন্য মহামান্য রাষ্ট্রপতি ছাড়া সব নাগরিককে টোল দিতে হবে। উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী ৫৯ হাজার ৬০০ টাকা টোল দিয়ে সেতু পার হয়েছেন। এমনকি বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা ৯১ লাখ ৭০ টাকা টোল দিয়েছে।’

পদ্মা সেতুর সংশোধিত ব্যয়ের হিসেব জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত পদ্মা সেতুর সংশোধিত ব্যয় ৩২ হাজার ৬০৫ কোটি টাকা। আর গতকাল রাত পর্যন্ত টোল উঠেছে ৭০০ কোটি ৯৮ লাখ ২৩ লাখ ৯৬ হাজার টাকা। যা আজ বিকেল পর্যন্ত ৮০০ কোটিতে উন্নীত হওয়ার আশা করা হচ্ছে। প্রতিদিন গড়ে ২ কোটি ১৮ লাখ টাকা টোল আদায় হচ্ছে।’

কাদের বলেন, ‘২৫ জুন ২০২২ হতে গতকাল অর্থাৎ ২৪ জুন রাত ১২টা পর্যন্ত এ সেতু দিয়ে পারাপার হয়েছে সর্বমোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে এ সেতু দিয়ে, যা পূর্বানুমানের চেয়েও বেশি।’

মন্ত্রী বলেন, ‘কোনো সরকার চিরস্থায়ী নয়, কিন্তু সেতু থাকবে। সেতু কোনো সরকারের সম্পদ নয়। এটা জনগণের সম্পদ।’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বা বিবিএ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সরকারের কাছ থেকে সেতু নির্মাণ ব্যয়ের অর্থ বিবিএ ঋণ হিসেবে নিয়েছে। এ ঋণের টাকা ধাপে ধাপে সরকারি কোষাগারে ফেরত দেবে বিবিএ। এরই মাঝে সদ্য সমাপ্ত অর্থ বছরে চারটি কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রথম দুটি কিস্তি বাবদ প্রায় ৩১৬ কোটি ৯১ লাখ এবং ৩য় ও ৪র্থ কিস্তি বাবদ প্রায় ৩১৬ কোটি ৩ লাখ টাকাসহ সর্বমোট প্রায় ৬৩২ কোটি ৯৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। চুক্তি অনুযায়ী ৩৫ বছরের মধ্যেই বিবিএ সম্পূর্ণ অর্থ সরকারকে ফেরত দেওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com