• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিডিআরের মতো পুলিশের অফিসারদের হত্যার নীল নকশা কর‌ছে আ’লীগ: নুরুল হক

প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৭:৩৮
আপডেট: বুধবার, ১ মার্চ, ২০২৩ ৭:৩৮

96663256 1

বিডিআরের মতো পুলিশের অফিসারদের হত্যার নীল নকশা কর‌ছে আ’লীগ: নুরুল হক

আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের মতো পুলিশ বাহিনীর অফিসারদের হত্যা করার নীল নকশার দিকে আগাচ্ছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর।

বুধবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদ-এর আয়োজনে, খুলনা ও বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিবদ্বয়সহ সারাদেশে বিরোধী রাজনৈতিক দলসমূহের নেতা-কর্মীদেরকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গ্রেফতার, হামলা-মামলা, হয়রানি, হুমকির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে গণপদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে তি‌নি এসব কথা ব‌লেন।

নুরুল হক নুর বলেন, ‘দেশে একদলীয় শাসন কায়েম করার জন্য শেখ হাসিনা একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। শেখ হাসিনার একদলীয় শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করলে তাকে লাশ হতে হচ্ছে। পুলিশ আজ সরকারি দলের গুন্ডা-মাস্তানদের মতো আচরণ করছে। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলি আপনাদের দুই একজন সিনিয়র কর্মকর্তার আচরণে কেন বাহিনীকে প্রশ্নবিদ্ধ করছেন?’

তি‌নি ব‌লেন, ‘আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের সাথে জড়িত বিএনপি নয়। আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের মতো পুলিশ বাহিনীর অফিসারদের হত্যা করার নীল নকশার দিকে আগাচ্ছে। আওয়ামী লীগ আজ গুম খুন নৈরাজ্য হত্যা মামলা ঘটিয়ে ক্ষমতায় থাকার নীল নকশা প্রণয়ন করছে।’

তি‌নি আরও ব‌লেন, ‘দেশের যত গুম খুন হয়েছে তার সাথে জড়িত ছিল বেনজীর আহমেদসহ আরো কয়েকজন। শেখ হাসিনার একটা ধর্ম আছে তার জন্য যারা গুম খুনে লিপ্ত হয় তাদেরকে পুষিয়ে দেন। মিয়া ভাই আপনাদেরকে বলি শেখ হাসিনার দোসর যারা হবেন আগামীতে আমরা তাদেরকে ছাড়বো না কিন্তু। আজ বিরোধীদলের উপর যে অত্যাচার নির্যাতন চলছে এই অত্যাচার নির্যাতন শেখ হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। শেখ হাসিনার পতন ছাড়া কোনো মুক্তি নাই। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের ধারা হচ্ছে শেখ হাসিনার পতন ঘটানো।’

গণঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘এই সরকার আবারও বিদ্যুতের দাম পাইকারি পাঁচ শতাংশ বাড়িয়েছে। এ অবস্থা থেকে বাঁচতে হলে একটি গণতান্ত্রিক সরকার দেশে আনতে হবে। এই সরকার প্রত্যেকটা প্রতিষ্ঠানের দুর্নীতিবাজদেরকে বসিয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। এই সরকার ভিন্নমতের মানুষকে মানুষ মনে করছে না। এই মাফিয়া সরকারকে আমরা আর ক্ষমতায় থাকতে দেবো না। এই সরকারের পতনের আওয়াজ শুরু হয়ে গেছে। বাংলাদেশে আর দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে দেবো না। এই সরকারের ইন্দনেই সারাদেশে আমাদের উপর হামলা-মামলা হচ্ছে। পুলিশ ভাইদের বলি আপনারা পোশাক ছেড়ে মুজিব কোট পরুন। মোদি বিরোধী আন্দোলনে দুই হাজারের অধিক আলেম-ওলামাদের গ্রেপ্তার করেছিল তাদেরকে এখনো মুক্তি দেয় নাই। আমরা শেখ হাসিনাকে পরোয়া করি না। আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিবাদ সরকারের পতন হবে।’

গণঅধিকার পরিষদের যুগ্ন আহ্বায়ক ড. আব্দুল মালেক ফরাজী বলেন, ‘সরকারের ছত্র ছায়ায় দেশের অর্থভাণ্ডার লুটপাটের কারণে শূণ্য হয়ে গেছে। শত-শত মানুষ তারা ছোট-ছোট চাকরি ছেড়ে গ্রামে চলে গিয়েছে। ছাত্রলীগ নামক গুন্ডাবাহিনী শিক্ষাঙ্গন ধ্বংস করে দিয়েছে। দলীয়করণের কারণে শিক্ষিত লোকের কোনো চাকরি হচ্ছে না। ২০ বছর পর বাংলাদেশের শিক্ষিত জ্ঞানী লোক পাওয়া যাবে না। এদেশের মানুষের জনমত গঠনের কোনো সুযোগ নেই। এই স্বৈরাচারী সরকারকে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতাচ্যুত করা সম্ভব হবে বলে মনে হয় না। ভোট এবং ভাত আদায়ের দাবিতে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে সরকার পতনের আন্দোলন শুরু করতে হবে।’

সংগঠনের যুগ্ন আহ্বায়ক মামুন হাসান এর সভাপ‌তি‌ত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক রাশেদ খান, যুগ্ন আহ্বায়ক শাকিলুজ্জামান, যুগ্ন আহ্বায়ক ড. আব্দুল মালেক ফরাজী, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সদস্য সচিব তারেক রহমানসহ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com