• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বেগম খালেদা জিয়াকে ঠান্ডা মাথায় মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হচ্ছে: সা‌কি

প্রকাশ: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৭
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৩৭

9888569

বেগম খালেদা জিয়াকে ঠান্ডা মাথায় মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হচ্ছে: সা‌কি

নিউজ ডেস্ক
বেগম খালেদা জিয়াকে ঠান্ডা মাথায় মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হচ্ছে মন্তব‌্য ক‌রে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি ব‌লে‌ছেন, বেগম খালেদা জিয়া নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, তাকে রাজনৈতিক হয়রানি মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়ার জামিনে মুক্তি পাওয়ার, সঠিক চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে কিন্তু তাকে তা থেকে বঞ্চিত করা হচ্ছে।

তি‌নি ব‌লেন, বেগম জিয়াকে অবিলম্বে মুক্তি দিতে হবে তার চিকিৎসার সুব্যবস্থা করতে হবে, তা না হলে এর দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে।

শনিবার (৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক দফা দাবিতে গণ মিছিল পূর্ব এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

জুনায়েদ সাকি বলেন, আমরা নিয়মিত মিছিল সমাবেশ করছি এই সরকারের পতনের জন্য এক দফা দাবিতে। আমরা আন্দোলন সংগ্রাম করছি এই সরকারের ফ্যাসিবাদ শাসন ব্যবস্থার বিরুদ্ধে। অবিলম্বে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে। বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দী নেতাদের মুক্তি দিতে হবে।

তি‌নি ব‌লেন, এই সরকার বলে বিরোধী দল নির্বাচনে না আসলেও নির্বাচন হবে। তার মানে এই সরকার আবারও পাতানো নির্বাচন করতে চান, কিন্তু এদেশে আর কোন ২০১৮ সালের মতো নির্বাচন হবে না। এই সরকার বলে সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে হলে দেশের জনগণ ভোট দিতে পারতে হবে, সঠিকভাবে ভোট গণনা করতে হবে, নির্বাচনের সঠিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কিন্তু এই সরকার আবারো পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও রায় দিয়ে কারাগারে প্রেরণ করছেন।

তি‌নি আরও ব‌লেন, এই সরকার ২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা বললে এক তরফা নির্বাচন করতে চায়। এই সরকার বলেন আওয়ামী লীগ গুম হত্যা মামলার রাজনীতি করেন না। অথচ বি‌রোধী দ‌লের অ‌নেক নেতা কর্মী গুম খু‌নের স্বিকার হ‌য়ে‌ছে।

সা‌কি ব‌লেন, বাংলাদেশের মানুষের বর্তমান বা বাজার ব্যবস্থার ঊর্ধ্বগতির কারণে না বিশ্বাস উঠে গিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী বলেন বাণিজ্যমন্ত্রীকে আমি ধরবো কিন্তু বাণিজ্য মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী সাথে আমার সাক্ষাৎ হয়েছে এ ব্যাপারে তিনি আমাকে কিছুই বলেননি, তার মানে এই সরকার ব্যবসায়িক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন।

তি‌নি ব‌লেন, বাংলাদেশের একজন সরকারি আর্টে‌নি জেনারেল সত্য কথা বলায়, বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এস আলম গ্রুপ বিদেশে ১ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, অথচ তাকে ধরার মতো কেহ নেই। ডক্টর ইউনুসের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর চেষ্টা করছেন। আমাদের এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, বাংলাদেশি আর কোনভাবেই একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। বর্তমান সরকার বাংলাদেশকে ষড়যন্ত্র করে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আমাদেরকে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।

সমাবেশে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাষানি অনুসারী পরিষদের সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম সহ গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com