• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে ফিরে আসে পহেলা বৈশাখ : তারেক রহমান

প্রকাশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৩:২৯
আপডেট: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৩:২৯

9655558745

বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে ফিরে আসে পহেলা বৈশাখ : তারেক রহমান

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ।

তিনি বলেন, নববর্ষের উৎসবের সঙ্গে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত। এই উৎসব আমাদের হৃদয়ে জাগায় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্যের স্মৃতি।

রোববার (১৩ এপ্রিল) বাংলা নববর্ষ উপলক্ষ্যে দেশ-বিদেশে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সুদূর অতীত থেকে গড়ে ওঠা এক শক্ত ভিত্তি। ঐতিহ্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ মিলেই গড়ে তোলে একটি সুসংগঠিত জাতি। জাতির আত্মপরিচয়ে পহেলা বৈশাখ এক উজ্জ্বল উপাদান।

তিনি বলেন, প্রতি বছর পহেলা বৈশাখ অতীতের আলোকচ্ছটায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকর্ষ ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন একটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এর জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করে একটি টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল পেরিয়ে আমরা আজ ১৪৩২ সালের প্রভাতে উপস্থিত হয়েছি। বিশ্বজুড়ে রক্তপাত ও বিস্ফোরণে অশান্তির ছায়া। শান্তির জন্য অপেক্ষায় বসে থাকলে হবে না, স্বার্থ নয়-সমাধান হতে হবে নিঃস্বার্থ। তাহলেই রক্ত ঝরবে না, শান্তির প্রতীক্ষা দীর্ঘ হবে না। আমাদের অতীতের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে পেছনে ফেলে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com