• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতীয়দের জন্য মহাবিপদ সংকেত অপেক্ষা করছে: রাশেদ প্রধান

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৯
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ৭:১৯

988887

ভারতীয়দের জন্য মহাবিপদ সংকেত অপেক্ষা করছে: রাশেদ প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ’র ‘বাংলাদেশীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার’ মানবাধিকার পরিপন্থী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনগণ নিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন তার প্রতিদান হিসেবে খুব শীঘ্রই ভারতীয়দের জন্য ৭ নং মহাবিপদ সংকেত অপেক্ষা করছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ” ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র মানবাধিকার পরিপন্থী বক্তব্যের প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বিজয় নগর পানির ট্যাংক থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রাশেদ প্রধান ভারতের নরেদ্র মোদী এবং অমিত শাহ’কে হুশিয়ারী দিয়ে বলেন, সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে অনুপ্রবেশ নতুন কোন ঘটনা নয়। এর অর্থ এই নয় যে অনুপ্রবেশকারী বাংলাদেশীদের আপনারা উল্টো করে ঝুলিয়ে রাখবেন। আমরা ভুলি নাই ফেলানীকে হত্যা করে আপনারা কাঁটাতারের বেড়ায় উল্টো করে ঝুলিয়ে রেখেছিলেন। সেই দিন আর নাই, দেশে আপনাদের পুতুল সরকার শেখ হাসিনা নাই। আমাদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিবেন না, বাংলাদেশে প্রতিবাদের ঝড় উঠলে ভারতে আপনাদের ক্ষমতার গদি উল্টে যাবে।

রাশেদ প্রধান বলেন, শক্তি থাকলেই ক্ষমতা দেখাবেন না। আর যদি ক্ষমতা দেখাতেই হয় তাহলে সঠিক জায়গায় দেখান। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী শেখ হাসিনাকে উল্টো করে ঝুলিয়ে রাখেন। বাংলাদেশের আজাদী পাগল জনগণকে নিয়ে খেলার চেষ্টা করা হলে পরিনতি ভাল হবে না।

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, অমিত শাহ’র মানবাধিকার পরিপন্থী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের কঠোর প্রতিবাদ জানান। শেখ হাসিনা কে ভারত থেকে ফেরত আনেন। আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখে দিন। অন্যথায় ভারত ও শেখ হাসিনার ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ আবারও রক্তের সাগরে পরিনত হতে পারে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর জাগপার সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, আসাদুজ্জামান বাবুল, সহসভাপতি নাসির উদ্দীন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, মো. আলী ফকির, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুবনেতা জনি নন্দী, আসাদুজ্জামান নুর প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র কুশপুত্তলিকা দাহ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com