• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারত ও রাশিয়ার হস্তক্ষেপ রাষ্ট্রবিদ্বেষী ও মানবাধিকার লঙ্ঘন: ১২ দলীয় জোট

প্রকাশ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ২:৪৬
আপডেট: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩ ২:৪৬

904

ভারত ও রাশিয়ার হস্তক্ষেপ রাষ্ট্রবিদ্বেষী ও মানবাধিকার লঙ্ঘন: ১২ দলীয় জোট

নিউজ ডেস্ক

বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আওয়ামী লীগের প‌ক্ষে ভারত-রাশিয়া অনৈতিক হস্তক্ষেপ করলে দেশের জনগণ জাতিসংঘের সাহায্য নিতে পারে এমন মন্তব্য করে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যখন পুরো বিশ্ব বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন ও মানবাধিকার নিয়ে সোচ্চার তখন রাশিয়া ও ভারত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া খুবই দুঃখজনক। যদিও সম্প্রতি সময়ে ভারত ও রাশিয়ার এধরনের হস্তক্ষেপ রাষ্ট্রবিদ্বেষী ও মানবাধিকার লঙ্ঘনের শামিল।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে ‘অবরোধ’ সমর্থনে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জোট নেতারা এসব কথা বলেন। মিছিলটি পল্টন -বিজয়নগর মোড় ঘুরে পুনরায় পল্টন মোড় এসে শেষ হয়।

বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের জুলুম অত্যাচারে জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ৭ ই জানুয়ারি বাংলার মাটিতে নির্বাচন হবে না। দেশের জনগণ এই সরকারের পরিবর্তন চায়। গণতন্ত্র ও ভোটাধিকার ফেরত চায়। এখন আমাদের একমাত্র পথ এই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত করা। অন্যথায় দেশের পরিনতি খারাপের দিকে যাবে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, দেশের সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের নিদারুণ নিপীড়ন-নির্যাতন চলানো হচ্ছে। জনগণের পিঠের আঘাত না শুকাতেই এই জালীম শাহী সরকার পেটে লাথি মারা শুরু করেছে। নিত্যপণ্যের চড়া মূল্যের পাশাপাশি পেঁয়াজের দাম দুই ঘন্টার ব্যবধানে দ্বিগুণ হয়েছে!

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ।

উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির তমিজউদ্দিন টিটু, এম এ বাশার, আব্দুল হাই নোমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের আতাউর রহমান খান, এম কাশেম ইসলামাবাদী,বাংলাদেশ লেবার পার্টির হুমায়ুন কবির, শরীফুল ইসলাম,জাতীয় পার্টির (কাজী জাফর) নির্বাহী কমিটির সদস্য কাজী ফয়েজ আহমেদ,মেহেদী হাসান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু,,এলডিপি যুবদলের ফয়সাল আহমেদ, মিজানুর রহমান পিন্টু, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com