• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ১:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ১:৪৬

bnp 8

ভোলা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

নিউজ ডেস্ক

ভোলা জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব গোলাম নবী আলমগীরকে আহ্বায়ক ও সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব রাইসুল আলমকে সদস্য সচিব করে ৫৮ সদস্যবিশিষ্ট এ কমিটি দেওয়া হয়েছে।

বুধবার (২১ জুন) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা দলীয় প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা, মো. হুমায়ুন কবির সোপান, এনামুল হক, আলহাজ্ব হাসান তৌফিক রিহিন, মো. কবির হোসেন, রব আকন (কমিশনার), মফিজুল ইসলাম মিলন, বাবু পীযুষ কান্তি হালদার, বশির হাওলাদার, অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু ও মার্শাল হিমু।

সদস্যদের মধ্যে রয়েছেন- আলহাজ্ব আমিনুল ইসলাম খান, মোর্শেদ বিল্লাহ, মোস্তফা মিয়াজী, শাজাহান মিন্টু মোল্লা, আলহাজ্ব ছালাউদ্দিন হাওলাদার, হাসান মাসুদুর রহমান, মো. ইয়ারুল আলম লিটন, মো. আসিফ আলতাফ, মনিরুল হক চৌধুরী, নুর নবী তালুকদার, মোস্তাফিজুর রহমান লিটন, আবু নোমান মো. শফিউল্লাহ, মোস্তফা কামাল মিলন, অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত, ফরহাদ হোসেন মনির, বেলাল হোসেন কমিশনার, সামসুদ্দিন আহমেদ চৌধুরী বাচ্চু, মো. মহিবুল্লাহ নাগর, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, আ স ম আমিরুল ইসলাম মিনটিজ, মো. লিয়াকত আলী, আক্তার ফারুক বাচ্চু, গিয়াস উদ্দিন চৌধুরী, জাকির হোসেন বাবুল, মনিরুজ্জামান কবির, মমিনুল ইসলাম ভুট্টো, মো. শফিকুল ইসলাম বাবুল, আবদুল মান্নান মিয়া, মো. হেলাল উদ্দিন টিপু, ফারুক হোসেন তালুকদার, মোশাররফ হোসেন দিদার, মাহে আলম, তরিকুল ইসলাম কায়েদ, অ্যাডভোকেট শাজেদা আক্তার, খালেদা খানম, লোকমান হোসেন গোলদার, মো. নুর হোসেন, কাজী মঞ্জরুল আলম ফিরোজ, ডা. কামাল উদ্দিন, আবদুল মান্নান হাওলাদার, সদস্য মহসিন রাঢ়ী, আব্বাস উদ্দিন টিটু ও মহিউদ্দিন আহমেদ।

কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে উপজেলা, পৌর ও ইউনিট কমিটি অনুমোদিত হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com