• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, যা কাম্য নয় : মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৬:৩০
আপডেট: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ ৬:৩০

ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে, যা কাম্য নয় : মির্জা ফখরুল

রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের বিষয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা ভয়াবহ, ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, আমরা আশা করতে পারি না একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে এ রকম পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

আজ বুধবার বিকেল ৫টার দিকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ফুটপাতে বসে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি এ ঘটনার তীব্র নিন্দা এবং অবিলম্বে সেখান থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘অন্যথায় সব দায়দায়িত্ব সরকারের ওপর বর্তাবে।’

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এই পরিস্থিতিতে ১০ ডিসেম্বরের সমাবেশ কি করা সম্ভব- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করেই তো এগুলো হচ্ছে। তারা সমাবেশকে নষ্ট করার চেষ্টা করছে।

এ অবস্থায় পরিস্থিতি শান্ত রাখতে দলীয় নেতাকর্মী ও পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com