• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মঙ্গলবার দক্ষিণ ঢাকার সব থানায় বিএনপির বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১:০৪
আপডেট: সোমবার, ২১ আগস্ট, ২০২৩ ১:০৪

96669856 6

মঙ্গলবার দক্ষিণ ঢাকার সব থানায় বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক

বিএনপি নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী মঙ্গলবার (২২ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি ডেকেছে দলটি।

রোববার (২০ আগস্ট) বিএনপির নয়া পল্টন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, মামলা হলে কোর্টে হাজির হই, তবে কেন আতঙ্ক ছড়ানো হচ্ছে? বিএনপির অধিকাংশ নেতা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল? আওয়ামী লীগ চেয়েছিল ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে। তাদের সোনার ছেলেরা সারাদেশে সন্ত্রাস সৃষ্টি করছে।

তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com