• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনোনয়ন প্রত্যাহার করলেন সালমা ইসলাম

প্রকাশ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৪:২৪
আপডেট: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩ ৪:২৪

985896 32

মনোনয়ন প্রত্যাহার করলেন সালমা ইসলাম

নিউজ ডেস্ক
ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম। রোববার (১৭ ডিসেম্বর) রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদনে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এর আগে দুপুরে ঢাকা-১৭ আসনের মনোনয়ন প্রত্যাহার করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি জমা দিয়েছেন দলটির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান।

বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার সকালে আওয়ামী লীগের একটি সূত্র দলটির ৩৭ আসনে দেওয়া প্রার্থীকে প্রত্যাহারের বিষয়টি জানায়। এর মধ্যে জাতীয় পার্টিকে ২৬টি আসন, ১৪ দলকে ৭ আসন ও অন্যান্য দলের জন্য ৪টি আসন ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ (১৭ ডিসেম্বর)। এদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

১৯৯৬ সালে জাপার সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর ২০০৮ থেকে সর্বশেষ ২০১৮ সালের নির্বাচন পর্যন্ত দুই দলের মধ্যে আসন ভাগাভাগি হয়েছে। এবার জাপা আলাদাভাবে নির্বাচন করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত আসন বণ্টন করতে সম্মত হয় উভয়পক্ষই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com