• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আ’লীগ নির্বাচন পিছাবে

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ২:৫৯
আপডেট: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ২:৫৯

9666985

মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আ’লীগ নির্বাচন পিছাবে

নিউজ ডেস্ক
তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মহাবিপদে পড়েছে ব‌লে জা‌নি‌য়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, দেশী-বিদেশী প্রচন্ড চাপে তাঁরা এখন দেউলিয়া লীগে পরিনত হয়েছে। তাই মনোনয়ন বাণিজ্য শেষ হলেই আওয়ামী লীগ নির্বাচন পিছাবে। কারণ এই নির্বাচন মূলত আওয়ামী লীগের ভোটের উদ্দেশ্যে নয়! এই নির্বাচন আমেরিকার স্যাংশন আতঙ্কে নেতাকর্মীদের চাঙ্গা রাখার নির্বাচন।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে ৪৮ ঘন্টার অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। এর আগে প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর এসে শেষ হয়।

জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশের চারদিকে দুর্ভিক্ষের পূর্বাভাস শুনতে পাচ্ছি। নিত্যপণ্যের বাজারে সাধারণ মানুষের চাপা কান্না সহ্য করা যাচ্ছে না। মানুষ অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে আর সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি ভূয়া নির্বাচন করার ষড়যন্ত্র করছে।

জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, দেশের জনগণকে জিম্মি করে সরকার নায়ক-নায়িকা, গায়ক-গায়িকাদের দিয়ে নির্বাচনের নগ্ন খেলায় মেতেছে। এই সরকার শোষণবাজ বিদেশীদের হাতে আমাদের সার্বভৌমত্ব তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। সম্প্রতি রাশিয়া ও ভারতের কূটনৈতিক বক্তব্য গুলো বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বিপদজনক।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে। তফসিল বাতিল করতে হবে এবং আমরা সংঘাত চাই না। আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। সুশাসন ও টেকসই উন্নয়ণ চাই।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, ১২ দলীয় জোটের মূখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, বাংলাদেশ জাতীয় দলের শামসুল আহাদ, ইসলামী ঐক্য জোটের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস রেজা।

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির হান্নান আহমেদ খান বাবলু, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, আসাদুর রহমান খান, বাংলাদেশ এলডিপির এম এ বাশার, জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, জমিয়তে ইসলামের মুফতী আতাউর রহমান খান, মাওলানা এমএ কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ লেবার পার্টির শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, যুব জমিয়তের মুফতী কামরুজ্জামান কাসেমী, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ফাহিম হোসাইন ,ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com