• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনোনীত প্রার্থীদের চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ

প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৪৩
আপডেট: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩ ২:৪৩

ball 2

মনোনীত প্রার্থীদের চিঠি পাঠাচ্ছে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯৮টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এরইমধ্যে প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র প্রস্তুত করা হয়েছে। দুপুর নাগাদ বিতরণ শুরু হবে। সোমবার (২৭ নভেম্বর) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। দুপুর ১২টায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে বিতরণ করা হবে।

এর আগে, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন দলটি। তিনশ সংসদীয় আসনের মধ্যে দুটি বাদ রেখে ২৯৮টি আসনে দলের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৮ থেকে ২১ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এই চার দিনে মোট তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে অনলাইনে ১২১ জন ফরম কিনেছেন। ফরম বিক্রি করে ১৬ কোটি ৮১ লাখ টাকা আয় হয়েছে দলটির।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com