• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ময়মনসিংহে নগরীর সার্কিট হাউস ময়দানে জনসভায় শেখ হাসিনা

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৩:২২
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৩:২২

9666323

ময়মনসিংহে নগরীর সার্কিট হাউস ময়দানে জনসভায় শেখ হাসিনা

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস ময়দানে বিভাগীয় জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে জনসভায় পৌঁছান তিনি। এ সময় আওয়ামী লীগের নেতারা তাকে বরণ করে নেন। প্রধানমন্ত্রী পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান।

দীর্ঘ চার বছর পর ময়মনসিংহে গেলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এদিকে, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সার্কিট হাউস ময়দানে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। ছোট ছোট মিছিল নিয়ে জনসভাস্থলে যান ময়মনসিংহ বিভাগের চার জেলার নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীর এ আগমনকে ঘিরে সাজসাজ রব বইছে নগরের প্রতিটি এলাকায়। ঝকঝকে-তকতকে করে সাজানো হয়েছে ময়মনসিংহ নগরীকে। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে শত শত ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ডে ছেয়ে গেছে গোটা নগর। সবমিলিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষদের মাঝেও।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com