• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মার্কিন সফর শেষে দেশে ফিরলেন ডা. জুবাইদা

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৪:২৯
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ৪:২৯

963001

মার্কিন সফর শেষে দেশে ফিরলেন ডা. জুবাইদা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় দুই সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার আমন্ত্রণে তিনি এই সফরে গিয়েছিলেন।

সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডা. জুবাইদা।

এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীর স্ত্রীকে স্বাগত জানান তার মেয়ে জাইমা রহমান, বড় বোন শাহিনা খান বিন্দু এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আমানুল্লাহসহ অন্যরা।

বাংলাদেশ বিমানের এই নিয়মিত যাত্রীবাহী ফ্লাইটে লন্ডন থেকে যাত্রা করে সকালের দিকে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন ডা. জুবাইদা। এরপর সেখান থেকে উড়াল দিয়ে আসেন ঢাকার বিমানবন্দরে।

এর আগে গত ২২ মার্চ ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা। যাত্রাপথে তিনি যুক্তরাজ্যে যাত্রা বিরতি করেন।

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে অংশগ্রহণের জন্য ডা. জুবাইদাসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নেন। শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি ও বিকাশই এই জোটের মূল লক্ষ্য।

তারই অংশ হিসেবে গত ২৪ মার্চ যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র দফতরে সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের প্রতি যত্ন, নিরাপদ পরিবেশে বেড়ে ওঠা, বাংলাদেশের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রকল্প এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন।

তিনি বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান, যাতে অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা যায়।

সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠান শিশুদের শিক্ষার উন্নয়নে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করে। ডা. জুবাইদা সেটি পরিদর্শন করেন। হোয়াইট হাউসে ট্রাম্প-পত্নী আয়োজিত সম্মেলনের সমাপনী অধিবেশনেও তিনি অংশ নেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com