• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মার্চ ফর জাস্টিস’ দিবস পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১:২০
আপডেট: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫ ১:২০

9655528 3

মার্চ ফর জাস্টিস’ দিবস পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আগামী ৩১ জুলাই ‘মার্চ ফর জাস্টিস’ দিবস পালন করবে। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে সংগঠনটি।

বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতা আগামী ৩১ জুলাই জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ‘মার্চ ফর জাস্টিস’ দিবসটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করেছে।

এ কর্মসূচির অংশ হিসেবে সেদিন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে ‘ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। এছাড়াও একই দিনে সারাদেশের প্রতিটি জেলা বারে আইনজীবীদের পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com