• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মিথ্যা মামলার হিড়িক এখন আরো তীব্র : মির্জা ফখরুল

প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৯:৪০
আপডেট: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ৯:৪০

9666333696 3

মিথ্যা মামলার হিড়িক এখন আরো তীব্র : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান কর্তৃত্ববাদী আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ ও মিথ্যা মামলা দায়েরের হিড়িক এখন আরো তীব্র আকার ধারণ করেছে।

শনিবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বেপরোয়া গতিতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ভুয়া ও গায়েবি মামলা দায়ের এবং জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের মাত্রা দেখলে মনে হয়-মহাভোট জালিয়াতির সরকার যেন বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালানোর ক্ষমতা অর্পণ করেছে বিচার বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপর।

তিনি বলেন, বানোয়াট মামলা দায়ের, গ্রেফতার ও জামিন বাতিলের আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা এখন দুঃসহ জীবন অতিবাহিত করছে, তারা সর্বস্বান্ত হয়ে গেছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা ও বানোয়াট মামলায় আদালতে হাজিরা দিতে গেলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না মোল্লা ও ফতুল্লা থানা বিএনপি’র সদস্য বখতিয়ার সোহাগের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মুজিবুর রহমান চেয়ারম্যানসহ ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়েরের ঘটনা চলমান ভয়াবহ দুঃশাসনেরই ধারাবাহিকতা।

নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দায়ের করা মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহারের জোর দাবি জানান মির্জা ফখরুল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com