• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যতদিন না দেশে গণতন্ত্র ফিরে আসবে ততদিন কেউ রাজপথ ছাড়বে না : বকুল

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৩:০৬
আপডেট: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩ ৩:০৬

963336

যতদিন না দেশে গণতন্ত্র ফিরে আসবে ততদিন কেউ রাজপথ ছাড়বে না : বকুল

নিউজ ডেস্ক
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে দেশ ও জনগণ কোনোটাই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, এরা আবার ক্ষমতায় আসলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বকুল এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।

রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে। আর যে মানুষটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ১৮ কোটি মানুষকে একত্রিত করেছেন সেই তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে আজ নির্বাসিত রাখা হয়েছে। আজকে দেশবাসী শপথ নিয়েছে- যতদিন না দেশে গণতন্ত্র ফিরে আসবে, খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমান বীরের বেশে এদেশে ফিরে আসবেন, ততদিন কেউ রাজপথ ছাড়বে না।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, রিয়াদ ইকবাল, রোকনুজ্জামান রোকন, নিজাম উদ্দিন রিপন, আকতারুজ্জামান আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, জহিরুল ইসলাম, রিয়াদ উর রহমান, হাসান আল আরিফসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মী।

পরে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমএম মুসা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com