• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি: এম এ মালিক

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫ ৯:৩৩

966658458

যারা ফেব্রুয়ারির নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি: এম এ মালিক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে এখন একটি ষড়যন্ত্র চলছে—গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। যারা ফেব্রুয়ারির অবাধ নির্বাচন চায় না, তারা জনগণের অধিকারবিরোধী শক্তি। আমরা শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ চাই। গত ১৫ বছরে দেশে রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ ও মন্দিরের উন্নয়ন স্থবির হয়ে আছে। বিএনপি সরকার গঠন করলে এই জনগণের অধিকার ও উন্নয়নের বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। জনাব তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি নতুন রাষ্ট্র কাঠামো গড়ে তুলব।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বালাগঞ্জ উপজেলার ৬ নং পূর্ব গৌড়িপুর ইউনিয়নে গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক।

এম এ মালিক জানান, দক্ষিণ সুরমা-বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, বিদ্যালয় ও উন্নয়ন প্রকল্প নিয়ে তিনি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন হয়েছে এবং কয়েকটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, “আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে এই দেশকে ভালোবাসি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে উন্নয়নের বাংলাদেশ গড়ে উঠবে।”

তিনি সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত জনতাকে সালাম ও শুভেচ্ছা জানান এবং তাঁদের সুস্থতা ও দেশের কল্যাণের জন্য দোয়া কামনা করেন।

আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৬ নং পূর্ব গৌড়িপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, সিলেট জেলা বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমেদ ইমরান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, বালাগঞ্জ উপজেলা জাসাসের ভারপ্রাপ্ত সভাপতি শেরুল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহআলম, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com