• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল মহানগর দক্ষিণ

প্রকাশ: সোমবার, ২২ মে, ২০২৩ ৮:০৬
আপডেট: সোমবার, ২২ মে, ২০২৩ ৮:০৬

966663 11

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল মহানগর দক্ষিণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে আটকের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল মহানগর দক্ষিণ। সোমবার (২২ মে) বিকেলে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় রিজভী বলেন, পতনের দুশ্চিন্তায় দিশেহারা হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুম চালাচ্ছে সরকার। সরকার সবদিক থেকে বিচ্ছিন্ন হয়ে এখন মরণ কামড় দিচ্ছে। নিশিরাতের সরকার পতনের সম্ভাবনা দেখে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছে। তাই দেশব্যাপী আবারও শুরু করেছে গায়েবি মামলা ও গ্রেফতারের হিড়িক। তবে এবার গ্রেফতার নির্যাতন করে সরকারের শেষ রক্ষা হবে না। তাদের পতন সুনিশ্চিত।

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাইদ হাসান মিন্টু, সদস্য সচিব খন্দকার এনামুর রহমান এনাম, কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেবুব মাসুম শান্ত, দক্ষিণ যুবদলের যুগ্ম-আহ্বায়ক আরটি মামুন, আসিফুর রহমান বিপ্লবসহ অসংখ্য নেতাকর্মী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com