• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ২:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ২:৫৯

96001 15

রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন রাশিয়ান রাষ্ট্রদূত। এ সময় ঘণ্টাব্যাপী দুই পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা হলেন বিএনপি স্থায়ী কমিটি ও আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

প্রসঙ্গত: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদুত গত ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সঙ্গে সাক্ষাৎ করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com