• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লজ্জায় মাথা নিচু করেছি, কিছু বলতে পারি নি

প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১২:১৩
আপডেট: শনিবার, ৫ জুলাই, ২০২৫ ১২:১৩

9666636985

লজ্জায় মাথা নিচু করেছি, কিছু বলতে পারি নি

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
জুলাই ঘোষণাপত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে একটি পোস্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।

শুক্রবার (৪ জুলাই) দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, আজ রংপুরে ১০টি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ হয়েছে। তাদের অধিকাংশের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে?

‘আমাদের (শহীদ পরিবার) স্বামী, সন্তান, ভাইদের রক্তের ওপর ক্ষমতায় আছেন, সামনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, সারা দেশে মুক্তভাবে আনন্দের সাথে সভা-সমাবেশ, জনসংযোগ ও পদযাত্রা করে বেড়াচ্ছেন। কিন্তু ঘোষণাপত্র হয় না কেন? শহীদের রক্তের কিংবা শহীদ পরিবারের দাবির কোনো মূল্য কি আপনাদের কাছে নেই? লজ্জায় মাথা নিচু করে থাকলাম, কিছুই বলতে পারলাম না।’

জাহিদুল ইসলাম আরও লিখেছেন, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও ছাত্রদের প্রতিনিধি খ্যাত দুইজন উপদেষ্টার নিকট শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রশ্ন- জুলাই ঘোষণাপত্র কখন হবে? কোন অদৃশ্য শক্তির কারণে জুলাই ঘোষণাপত্র হচ্ছে না? আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের এই প্রশ্নের জবাব দিবেন। অন্যথায়, শহীদ পরিবারের সদস্যদের সাথে নিয়ে আপনাদের অফিসে গিয়ে জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com