• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লাশের সারি ফেলে প্রধানমন্ত্রীর কনসার্ট যোগদান ‘প্রতারণা’: আলাল

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ২:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ২:৩৭

96332587

লাশের সারি ফেলে প্রধানমন্ত্রীর কনসার্ট যোগদান ‘প্রতারণা’: আলাল

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, একদিকে মানুষের লাশের সারি, মানুষের আহাজারি আর অন্যদিকে প্রধানমন্ত্রীর জয় বাংলা কনসার্ট করা মানুষের সাথে হাসি তামাশা এবং প্রতারণা করা ছাড়া আর কিছুই না।

বৃহস্পতিবার (৯ মার্চ) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, আজ মানুষ প্রতিটি পদে পদে কষ্টে আছে। বাজারে গেলে মানুষের পেশার বেড়ে যায়। পছন্দের সবজি কিনতে পারে না। বাধ্য হয়ে কম দামী সবজি কিনতে হয়। এ সরকার কথা নাই বার্তা নাই হুট করে সব জিনিসের দাম বাড়িয়ে দেয়। আর সব কিছু সহ্য করতে হয় দেশের জনগনের।

তিনি বলেন, শেখ হাসিনা বিদেশ সফর করে গতকাল ফিরেছেন। হাসতে হাসতে তাকে অভিবাদন জানিয়েছে। অথচ গত পরশুদিন গুলিস্তানে যেটা ঘটেছে, মানুষের লাশ, আহাজারি। তার দুদিন আগে সাইন্স লেবে। তার দুদিন আগে পঞ্চগড়ে। তার একদিন আগে সীতাকুণ্ড। মৃত্যুর মিছিল বাড়ছে। অথচ তিনি (শেখ হাসিনা) দেশে ফিরেই হাসতে হাসতে চলে গেলেন জয় বাংলা কনসার্ট করতে। একদিকে মানুষের লাশের সারি, মানুষের আহাজারি আর অন্যদিকে প্রধানমন্ত্রীর জয় বাংলা কনসার্ট করা মানুষের সাথে হাসি তামাশা এবং প্রতারণা করা ছাড়া আর কিছুই না।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বন্ধ, তারেক রহমান দেশে আসতে পারছে না। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করতে পারা আমাদের জন্য ব্যর্থতা। এই ব্যর্থতা গোছাতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com