• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শান্তি সমাবেশে বিঘ্ন ঘটাচ্ছে ব্যানার!

প্রকাশ: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:০৭
আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩ ৬:০৭

96666842

শান্তি সমাবেশে বিঘ্ন ঘটাচ্ছে ব্যানার!

নিউজ ডেস্ক

রাজধানীর বায়তুল মোকাররমে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের উদ্যোগে চলছে শান্তি সমাবেশ।

শুক্রবার (২৮ জুলাই) বিকেলে বিএনপি-জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ আয়োজিত হয়।

তবে এই শান্তি সমাবেশে নানা অশান্তির সৃষ্টি করছে তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের ব্যানার। মঞ্চ থেকে বারবার ব্যানার নামানোর কথা বললেও বিভিন্ন ইউনিটের ব্যানার সমাবেশের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।

সমাবেশের মাইক থেকে উপস্থাপক বারবার বলছেন, আপনারা ব্যানারগুলো নামান। আপনাদের কাছে দলের চেয়ে ব্যানারের গুরুত্ব বেশি মনে হচ্ছে। আপনারা কি দলের চেয়ে ব্যানারকে বেশি ভালোবাসেন?

সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বক্তব্য দেয়ার প্রথমে বলেন, আপনাদের ব্যানারের কারণে যদি এই সমাবেশে ডুবে যায় তাহলে এই সমাবেশের কী মানে হয়। আপনারা ব্যানার গুটিয়ে ফেলেন।

বারবার আহ্বান করা সত্ত্বেও তা না মানায় মাইকে ঘোষণা আসে, আজকের এটি শান্তি সমাবেশ। এই সমাবেশকে সফল করতে সহায়তা করুন।

এসময় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজনে এই শান্তি সমাবেশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়েই চলছে। প্রতিটি মিছিলের সামনে নেতাকর্মীদের ব্যানার হাতে দেখা গেছে।

এছাড়াও মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন স্থানে নানা বিশৃঙ্খলা দেখা গেছে। সংবাদকর্মীদের নানা বিভ্রান্তি স্বীকার হতে হচ্ছে। কিছুক্ষণ পর পরই সংবাদকর্মীদের জন্যে নির্ধারিত জায়গায় উঠে পড়ছেন নেতাকর্মীরা। ভিডিও ধারণে বিপাকে পড়তে হচ্ছে ভিডিও সংবাদকর্মীদের।

এছাড়াও নারী নেতাকর্মীদের জন্যে বরাদ্দ তেরপোল বিছানো স্টেজের সামনের অংশটিও তিন সংগঠনের বিভিন্ন ইউনিটের দখলে। তিন সংগঠনের জন্য বরাদ্দকৃত নির্দিষ্ট জায়গাতেও অবস্থান নিতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের। এরকম বিচ্ছিন্ন বিশৃঙ্খলার মধ্যেই চলমান শান্তি সমাবেশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com