• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ, বসার জায়গা নিয়ে হট্টগোল

প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৯
আপডেট: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ৭:২৯

966002356 1

শাহবাগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ, বসার জায়গা নিয়ে হট্টগোল

রাজনৈতিক সভা-সমাবেশে হামলা বন্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে সাত দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সমাবেশ। তবে সমাবেশের এক পর্যায়ে বসার জায়গা নিয়ে নিজেদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। পরে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর উঠে এসে পরিস্থিতি শান্ত করেন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু হয়। এরপর হট্টগোল শুরু হলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি নেতাকর্মীদের শান্ত হতে বলেন।

সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ সাত দলীয় জোটের নেতারা উপস্থিত আছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com