• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিমুল বিশ্বাসের মা মারা গেছেন

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ২:৫৫

9663698 10

শিমুল বিশ্বাসের মা মারা গেছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মা খাদিজা বিশ্বাস আর নেই। গতকাল বুধবার রাত ৩টায় পাবনার নিজ বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, এখনো জানাজার সিদ্ধান্ত হয়নি। শিমুল বিশ্বাস বর্তমানে কারাগারে আছেন। প্যারোলে তার মুক্তির জন্য আবেদন করা হয়েছে।

এদিকে মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।

এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com