• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশকে লুটেপুটে ধ্বংস করে দিয়েছে: নিরব

প্রকাশ: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৭
আপডেট: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪ ৫:০৭

966685

শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশকে লুটেপুটে ধ্বংস করে দিয়েছে: নিরব

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশকে লুটেপুটে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব। তিনি বলেন, দেশটাকে ধ্বংস করে দিয়েও খুনি হাসিনা ক্ষান্ত হয়নি, পালিয়ে গিয়ে ভারতে বসেও ষড়যন্ত্র করছে।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফেনীর বন্যাদুর্গত এলাকায় বানভাসী মানুষের জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন ২৪ নং ওয়ার্ড বিএনপির ত্রান বিতরন কর্মসূচীর উদ্ধোধন কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য তিনি যে কাজ করছেন সেই বাংলাদেশকে গড়ে তুলতে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।

তি‌নি বলেন, পদত্যাগী সরকারের লোকজন নানাভাবে চক্রান্ত করছে। প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী প্রেতাত্মাদেরকে অপসারণ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের জনগণকে নিয়েও হাসিনা ষড়যন্ত্র করছে। ভারতে বসে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার কল্প কাহিনী প্রচার করে তাদেরকে ষড়যন্ত্রের হাতিয়ার বানাতে চাচ্ছে।

নিরব বলেন, হঠাৎ করেই চাপিয়ে দেয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চল গ্রাস করে নিয়েছে। বন্যার কবলে প্রায় এককোটি মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক মানুষ মারা গেছেন। অনেক সম্পদ নষ্ট হয়েছে। এমন পরিস্থিতিতে, সাধ্যমতো বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বাতিল করেছে।

সুতরাং, দেশবাসীর প্রতি আহ্বান আপনারা বন্যায় ক্ষতিগ্রস্থদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন। সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ান। সকলের প্রতি সহায়তার হাত বাড়ান। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলু, যুবদলের সাবেক নেতা আবু সুফিয়ান দুলাল, মো. সোলায়মান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. মাহফুজুল প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com