• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ষড়যন্ত্রের বিষ-বৃক্ষ উপড়ে ফেলতে না পারলে সকল অর্জন বিপন্ন হবে

প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:০৯
আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪ ১১:০৯

965896 11

ষড়যন্ত্রের বিষ-বৃক্ষ উপড়ে ফেলতে না পারলে সকল অর্জন বিপন্ন হবে

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, স্বৈরাচার সরকারের সুবিধাভোগীরা ঘরে-বাইরে, প্রশাসনে মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সরকারকে ব্যর্থ করে দিতে চায়। ষড়যন্ত্রের বিষবৃক্ষ উপড়ে ফেলতে না পারলে ছাত্র-জনতার বিপ্লবের অর্জন বিপন্ন হবে। রাষ্ট্রকে জনগণের প্রত্যাশিত কাজ করতে হবে।

রবিবার (২০ অক্টোবর) বিকালে মুন্সীগন্জ জেলার লৌহজং উপজেলা খিদির পারা ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক লাভলু হাওলাদার।

সালাম আজাদ বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে একটি অপশক্তি ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। ৫ আগস্ট খুনি হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয়ভাবে প্রশাসনে ও আদালতের চেয়ারে বসে আছেন। ড. ইউনূস আড়াই মাস রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তারেক রহমানসহ বিগত ১৭ বছরের বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে গড়িমসি করেছে।

বিএনপির এই নেতা নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বলেন, বর্তমানে দেশে কৃষক-শ্রমিক-দিনমজুর এবং স্বল্প আয়ের মানুষ দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যে দিশেহারা। জিনিসপত্রের দাম বাড়লেও মানুষের আয় সেভাবে বাড়েনি। সরকারকে বলবো- জিনিসপত্রের দাম কমাতে পদক্ষেপ নিন। সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার বাড়ানো যেতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com