• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংগ্রাম এখনো শেষ হয়নি: দুদু

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:১০
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:১০

966666696

সংগ্রাম এখনো শেষ হয়নি: দুদু

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যতদিন না পর্যন্ত আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব এবং প্রধানমন্ত্রী বানাবো ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। সংগ্রাম এখনো শেষ হয়নি।

শনিবার (২৬ অক্টোবর) ময়মনসিংহের কালিবাড়ী তাজ বেঙ্গল কমিউনিটি সেন্টারে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা ও মহানগর এর উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মৎস্য ও মৎস্য চাষীদের উন্নয়নে অবদান শীর্ষক আলোচনা সভা ও বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, যে দেশে দুর্ভিক্ষ হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল সেই দেশে একজন রাষ্ট্রপতি (জিয়াউর রহমান) কৃষকদের সহযোগিতায় চাল বিদেশে রপ্তানি করেছে। তার তৈরিকৃত কয়েকটি সংগঠনের মধ্যে মৎস্যজীবী দলও আছে। এই দল যদি তিনি তৈরি না করতেন তাহলে এদেশের মানুষ এক টুকরো মাছ খেতে পারতো কিনা সন্দেহ আছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধান চাষ, মাছ চাষ করার জন্য খাল কেটেছিল। এখন কিন্তু সেগুলো নাই। তাকে আমরা রক্ষা করতে পারি নি। কিন্তু তার আদর্শকে রক্ষা করতে হবে। তার অবর্তমানে বিএনপিকে এগিয়ে নিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গত ১৮ বছর ধরে এই দলটিকে ও তার অঙ্গসংগঠন গুলোকে শুধু এগিয়ে নিয়ে যায় নি, স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে প্রমাণ করেছেন তিনি যোগ্য নেতা।

তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই গরীব, দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বিএনপির নামে আমরা এখনো সরকার গঠন করি নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি। কেন দিয়েছি? কারণ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনের পরে দেশে সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হয় এই জন্য। অতএব নির্বাচন সামনে আসছে। সেটা ৩ মাস থেকে 6 মাস এক বছর বা দেড় বছর মধ্যে হোক আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। কোনভাবে যেন দলের বদনাম না হয়। দেশ নায়ক তারেক রহমান বলেছেন কোন নেতা কর্মী যদি দলের নাম ভাঙ্গিয়ে দুষ্কৃতির কাজ করে তাহলে তাকে পুলিশে দিবেন।

তিনি বলেন, কিছু স্বার্থান্বেষী মহল বিএনপির নামে বদনাম করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। লড়াইটা এখনো শেষ হয় নি। আমাদের নেতা দেশ নেতা তারেক রহমান বলেছেন গণতান্ত্রিক লড়াই অব্যাহত আছে। যেদিন আমরা যৌক্তিক অবস্থায় পৌঁছাবো সেদিন মনে করব আমাদের লড়াইটা শেষ হয়েছে। তার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না। তার আগ পর্যন্ত নিজেদের মধ্যে যাই হোক এতটা রাগারাগি করবেন না যাতে বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট না হয়ে যায়।

সাবেক এই সংসদ সদস্য বলেন, কেউ কেউ আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করে। আওয়ামী লীগ হচ্ছে ফ্যাসিস্ট আর বিএনপি হচ্ছে গণতন্ত্রকামী, যারা আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করে তারা হচ্ছে পাক্কা শয়তান।

ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক হযরত আহম্মেদ সাকিব আব্দুর রহিম সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ডাঃ মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আধ্যাপক শেখ আমজাদ আলী সহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com