• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে’

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ ৯:২৭
আপডেট: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫ ৯:২৭

সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে’

জনতার আওয়াজ ডেস্ক
মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুতে তীব্র প্রতিবাদ, ক্ষোভ, গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা। তাই এখন এই প্রথা ভেঙে রাষ্ট্রকে একটি নৈতিক জায়গায় আনতে হবে। একটি বৈধ সংসদে ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্য শাস্তির আইন পাশ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্প্রতি মাগুরায় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। যেখানে আট বছরের একটি শিশু, আছিয়াকে ধর্ষণ করা হয়। এই ঘটনা সকলকে নাড়িয়ে দিয়েছে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক নির্যাতিত আছিয়ার শারিরীক ও চিকিৎসা খোঁজখবর নিয়েছেন। আইনী সহায়তার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের সময়ের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, ২০১৮ সালে আওয়ামী সরকারের একতরফা নির্বাচনের সময়, নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে বিএনপি সমর্থিত গৃহবধু পারুল বেগমকে, তার বাড়িতে ঢুকে আওয়ামী সন্ত্রাসীরা সন্তানদের সামনে ধর্ষণ করে। নারী ও শিশু ধর্ষণের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের অনৈতিক শাসনেরই ধারাবাহিকতা।

তিনি বলেন, দেশজুড়ে ভয়াবহভাবে ধর্ষণ বেড়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নিয়মিতভাবে এমন ঘটনা ঘটছে, যা অনেকেই ভয়ে কিংবা মান সম্মানের কারণে প্রকাশ করেন না। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন, বাদ পড়ছেনা শিশুও। প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। এতে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতীর জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান, এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। দেশে এখন যা চলছে তা মেনে নেয়া সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বিবৃতেতে আছিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোক বিহব্বল পরিবারবর্গ, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com