• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ১০:১৯
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪ ১০:১৯

985896 19

সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে

জনতার আওয়াজ ডেস্ক
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন চলছে জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, এ সরকার মিথ্যা মামলা, গ্রেপ্তার, গুম-খুন, ব্যাপক দমন-নিপীড়ন চালিয়েও আন্দোলন দমন করতে পারছে না। সব বাধা অতিক্রম করে আন্দোলন এগিয়ে যাবে। জনসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়েই এ সরকারকে বিদায় করে দাবি আদায় করা হবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাজধানীর জুরাইনের নিজ বাসভবনে শ্যামপুর, কদমতলী, ডেমরা ও যাত্রাবাড়ী থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন রবিন।

নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এ সদস্য সচিব বলেন, সামনে নতুন কর্মসূচি আসবে। আন্দোলন আরও বেগবান হবে। রাজপথে থেকে কর্মসূচি সফল করতে হবে। সেজন্য আপনাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট থানা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গত ৭ জুলাই রফিকুল আলম মজনুকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com