• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার দুরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক : রব

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৮:৫৩
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৮:৫৩

966636963 6

সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার দুরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক : রব

আওয়ামী লীগ সরকারের ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্য জাতীয় রাজনীতিতে অস্থিরতার জন্ম দিচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেন, আওয়ামী সরকারের রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার দুরভিসন্ধি জাতীয় রাজনীতিতে বিপজ্জনক অস্থিরতার জন্ম দিচ্ছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের সঙ্গে জনগণের সম্পর্ক ধ্বংস করায় বড় ধরনের খেসারত দিতে হবে সরকারকে।

শুক্রবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় জেএসডির যুগ্ম-সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

রব বলেন, সরকারের অতি লোভ রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে দেউলিয়া করে দিয়েছে। রাজনীতিকে অতল গহ্বরের কিনারে নিয়ে গেছে। এই অবস্থা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা চরম ঝুঁকিতে পড়বে।

ব্রিফিংয়ে আরও বক্তব্য দেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, ছানোয়ার হোসেন তালুকদার, কামাল উদ্দিন পাটোয়ারী, মোশারফ হোসেন, লোকমান হাকিম, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, মতিউর রহমান মতি প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com