• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে : সালাম

প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ৬:১২
আপডেট: রবিবার, ১৭ মার্চ, ২০২৪ ৬:১২

9666696 1

সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে : সালাম

জনতার আওয়াজ ডেস্ক

সরকার নিজেই সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, সরকার বাজারে সিন্ডিকেটের বিরুদ্ধে হাঁকডাক দিলেও কোনো সুফল মিলছে না। এর কারণ সরকার নিজেই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক। ফলে গত ১৫ বছরে কখনোই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেনি।

রোববার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ মহানগর বিএনপির কার্যালয়ে সদ্য কারামুক্ত বংশাল থানা বিএনপির নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, সরকার আন্তর্জাতিক বাজারের দোহাই দিলেও আন্তর্জাতিক বাজারে যখন দাম নিম্নমুখী তখনো সরকার বাজার নিয়ন্ত্রণে আনতে পারেনি। কারণ এই সিন্ডিকেটের মূল পৃষ্ঠপোষক হচ্ছে সরকার। বাজারে দাম নিয়ন্ত্রণের মূল প্রশ্নই হচ্ছে চাহিদা অনুযায়ী জোগান নিশ্চিত রাখা এবং এই সরবরাহ চেইন স্থিতিশীল রাখা। জোগান কিংবা সরবরাহ চেইনে যাতে সিন্ডিকেটের আধিপত্য তৈরি না হয় সেক্ষেত্রে সরকারের যে বহুবিধ ভূমিকা প্রয়োজন সেসব পদক্ষেপ সরকার গ্রহণ করেনি।

তিনি আরও বলেন, সরকার নিজস্ব আমদানি উদ্যোগ ও টিসিবির মাধ্যমে সাধারণ মানুষের জন্য রেশনিং ও ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা করেনি। বরং কায়েমি স্বার্থে সিন্ডিকেটের সুবিধা করে দিতে এই ভারসাম্য তৈরি থেকে তারা বিরত থেকেছে। একই সঙ্গে বাজারে উন্মুক্ত আমদানির ব্যবস্থা ও পরিবেশ নিশ্চিত করতেও সরকারের কার্যকর কোনো ভূমিকা নেই। ফলে কতিপয় এবং সর্বশেষে একটি কোম্পানিই পুরো বাজারে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সরকারের ছায়াতলে থাকা এইসব সিন্ডিকেটই জনগণের পকেট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এবং তাদের জীবনে নাভিশ্বাস তুলছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন, সরকার বাজারে বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়। কিন্তু তার কোনো কার্যকারিতা বাজারে নেই। এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক, লুটেরা ও প্রতারক সরকারের হাত থেকে রক্ষা পেতে হলে জনগণকেই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

মজনু আরও বলেন, সাধারণ মানুষের দুর্বিষহ এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মহানগর দক্ষিণ বিএনপি পর্যাপ্ত পরিমাণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্দ্যোগ গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু, সদ্য কারামুক্ত ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, কারামুক্ত নেতা নাসির, গোলাম সারোয়ার, জাহাঙ্গীর, ফারুক, কাল্লু, শাকিল, সুমনসহ বংশাল থানা বিএনপির নেতারা।

অন্যদিকে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে ফুলেল শুভেচ্ছা জানান। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com