• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

প্রকাশ: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১২:৪৪
আপডেট: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩ ১২:৪৪

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে আজ। বুধবার সকাল ৬টা থেকে থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ পালিত হবে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ছাড়াও জামায়াত, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি, গণফোরাম-বিপিপিসহ কয়েকটি দল ও জোট পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে। গত সোমবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। এ ছাড়া আবারো ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে গতকাল এক বিবৃতিতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম।

গতকাল বিকালে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৮ ও ৯ই নভেম্বর ৪৮ ঘণ্টার শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সবাই শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করবেন। সকলের শান্তিতে থাকার জন্যই আমাদের এই অবরোধ কর্মসূচি। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে মাঠে আছি।
প্রসঙ্গত, গত ২৮শে অক্টোবর বিএনপি’র শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং একদফা দাবি আদায়ের লক্ষ্যে ৫ ও ৬ই নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করেছে বিএনপিসহ মিত্ররা। এর আগে গত ৩১শে অক্টোবর থেকে ২রা নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৯শে অক্টোবর সারা দেশে হরতাল পালিত হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com