• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪০
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৪০

960002541

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
ফরিদপুরের সালথায় চলমান সহিংসতার বিষয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। তাদের সকলে মিলে সহযোগিতা করুন। এলাকা নিরাপদ রাখুন।”

তিনি আরও বলেন, “আমি সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি।”

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অনেকে আহত হয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রামকান্তপুর গ্রামে মসজিদের মধ্যে ভোট দেওয়ার নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে অন্তত ১১ জন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com